শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এরশাদুজ্জামান মৃদুলের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শরীয়তপুরে কর্মরত সাংবাদিকরা। গতকাল রবিবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন চলাকালে সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তির শাস্তি দাবি করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সহসভাপতি শেখ খলিলুর রহমানসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।