জকোভিচের টুর্নামেন্ট খেলে আসার পর করোনা পজিটিভ দিমিত্রভ

এটিপি, ডব্লিউটিএ অনুমোদিত টুর্নামেন্ট বাতিল হওয়ার পর নোভাক জকোভিচ নতুন একটি আসর আয়োজন করে বিপাকে পড়েছেন। তার টুর্নামেন্ট থেকে ফেরার কয়েক সপ্তাহ পর গ্রিগর দিমিত্রভ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

ওয়ার্ল্ড নম্বর ১৯ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সংক্রমিত হওয়ার খবর দিয়েছেন। লিখেছেন, ‘আমার ভক্ত এবং বন্ধুদের কভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানাতে চাই।’

দিমিত্রভ পজিটিভ হওয়ায় রবিবারের ফাইনাল বাতিল করা হয়েছে।

ওই টুর্নামেন্টে খেলতে গিয়ে দিমিত্রভকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। বন্ধুদের সঙ্গে নেচেগেয়ে আনন্দও করেছেন!

গত কয়েক দিন যারা তার সঙ্গে মিশেছেন, সবাইকে সতর্ক করে এই তারকা খেলোয়াড় লিখেছেন, ‘অন্যদের কোনো ক্ষতি করে থাকলে আমি খুবই দুঃখিত। বাড়ি ফিরে এসেছি। ধীরে ধীরে সেরে উঠছি।’

টুর্নামেন্টটি আয়োজন করে সমালোচনায় পড়া জকোভিচ সাংবাদিকদের বলেছেন, ‘আমি জানি কিছু সমালোচনা হচ্ছে। কিন্তু পরিস্থিতি আসলেই কঠিন; সেটি হয়তো আমেরিকা কিংবা যুক্তরাজ্যে। আমরা সরকারের সব নিয়ম-কানুন মেনে তারপর আসর আয়োজন করেছি।’