আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গতকাল সোমবার আমিনুল ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম বলেন, ‘আমি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম, আজ দুপুরে জানানো হয়েছে আমার পজিটিভ। আমি সুস্থ আছি, ভালো আছি। আমার তেমন কোনো উপসর্গ নেই।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হাজি মকবুল হোসেন ও কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান করোনায় মারা গেছেন। সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথমে করোনা শনাক্ত হলেও পরে নেগেটিভ হন তিনি। এরইমধ্যে উপদেষ্টা পরিষদের আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
আমিনুল ইসলাম আরও বলেন, তার স্ত্রী ও দুই সন্তানের নমুনা আজ (গতকাল) সংগ্রহ করা হয়েছে। দুদিন পরে রেজাল্ট দেওয়া হবে। সকার কাছে দোয়া চেয়েছেন তিনি।