ধর্ষণ মামলায় সেই তুফানের জামিন দেয়নি হাইকোর্ট

বগুড়ায় এক কিশোরীকে ধর্ষণের পর তার ও মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করার ঘটনার মামলার প্রধান আসামি শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকারের জামিন নামঞ্জুর করেছে আদালত। তবে আসামির জামিনের আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি করতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেয়। আদালতে আসামির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মোমতাজ উদ্দিন মেহেদী ও এএইচএম রেহানুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির আহমেদ।