ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে বাংলাদেশ যুব শক্তি নামে একটি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোবায়েত হোসেন, পঞ্চগড় জেলার আহ্বায়ক নাজিউর রহমানসহ মকবুলার রহমান সরকারি কলেজ ও জগদল ডিগ্রি কলেজ শাখার সদস্যরা অংশ নেন।

রোবায়েত হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছি। এই আইনটি মূলত সংবাদ মাধ্যমের কর্মী এবং স্বাধীনচেতা মানুষকে হয়রানি করার জন্যই করা হয়েছে। আমাদের একটাই দাবি ডিজিটাল নিরাপত্তা আইন অচিরেই বাতিল করতে হবে। সংগঠনের সদস্যরা দাবি সংবলিত ফেস্টুন হাতে নিয়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।