বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর ৪র্থ কর্মদক্ষতা মূল্যায়নে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ জেলায় প্রথম স্থান অর্জন করেছে। আর সারাদেশে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অবস্থান ২০তম এবং চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে হয়েছে তৃতীয় ।
জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) রিপন আচার্য জানান, উপজেলা পরিষদ পরিচালনায় যে সকল নির্দেশনা নিয়মাবলী ও পদ্ধতিগত বিষয় আছে সেগুলির পালনপূর্বক কাজের উপর মূল্যায়ন করে জাইকা। ইউজিডিপি’ ৪র্থ কর্মদক্ষতা মূল্যায়নে ১০০ তে ৮৯ নম্বর পেয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ কুমিল্লা জেলায় ১ম, চট্টগ্রাম বিভাগে ১০৩টি উপজেলার মধ্যে ৩য় এবং জাতীয় ভাবে ২০তম স্থান অর্জন করেছে । গত ১৮ জুন এ মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ হয়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল বলেন, এ সাফল্যের জন্য উপজেলা পরিষদের উপদেষ্টা কুমিল্লা সদরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। যার সঠিক দিকনির্দেশনায় আমাদের এই অর্জন সম্ভব হয়েছে। এ অর্জনে তিনি কুমিল্লা সদর উপজেলাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানা। এছাড়া ধন্যবাদ জানান, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরীন, ভাইস চেয়ারম্যান বৃন্দ উপজেলা প্রকৌশলী সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে।