এসেছে কীট, নারায়ণগঞ্জে করোনা টেষ্ট শুরু

নারায়ণগঞ্জে পুণরায় করোনার নমুনা পরীক্ষা শুরু করেছে। মঙ্গলবার শহরের ৩শ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে নতুন করে কীট আসার পর ফের পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।

দেশ রূপান্তরকে তিনি জানান, মঙ্গলবার ১৯২০টি কিট এসেছে। এই কিট দিয়ে আগামী ৫-৬ দিন নমুনা পরীক্ষা সম্ভব। তবে আমরা আমাদের চাহিদা দিয়ে রেখেছি। আশা করছি কীট সংকটের মতো ঘটনা আর ঘটবে না। কিট যখন পেয়েছি আমরা আর সকালের অপেক্ষা করবো না। আজ রাত থেকেই নমুনা পরীক্ষা করবো।

এর আগে কীট সংকটের কারণে ল্যাবটিতে বন্ধ রয়েছিল করোনার নমুনা পরীক্ষা। সোমবার থেকে অনেককেই দেখা গেছে নমুনা পরীক্ষা করাতে এসেও বাড়ি ফিরে যেতে হয়েছে। এতে করে দূরদূরান্ত থেকে আগত করোনা সন্দিহান মানুষের পোহাতে হচ্ছে ভোগান্তি। নারায়ণগঞ্জের সংগৃহিত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছিল হাসপাতালটির কর্তৃপক্ষ। তবে ল্যাবটিতে পরীক্ষা শুরু করায় ফলাফল পেতে সৃষ্টি জটিলতা সমাধান হলো।

 নারায়ণগঞ্জে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২৬৩২ জনের। শনাক্ত হয়েছে ৪৭২৬ জন। মোট সুস্থ ২৪৭১ জন। মোট মৃত্যুর সংখ্যা ১০৭।