ঝিনাইদহে আরও ১৬ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৮ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬টি পজিটিভ।

আক্রান্তরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিনাকুন্ডু একজন এবং মহেশপুর উপজেলায় ৪ জন। এ পযর্ন্ত আক্রান্ত ১৪৮ জনের মধ্যে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।