মিরসরাইয়ে নতুন করে ২৬ জন করোনা ভাইরাস শনাক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে মঙ্গলবার নতুন করে আরো ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মিরসরাই উপজেলায় মোট ৭২ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেলো। সুস্থ হয়েছেন ১৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০জন। অন্যরা হোম আইশোলেসনে চিকিৎসা নিচ্ছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন মিরসরাইয়ে সর্বোচ্চ ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, ১ জন স্বাস্থ্য সহকারী, উপজেলা প্রকৌশলী, সাবেক ছাত্রলীগ নেতা, জোরারগঞ্জ থানার ৪ জন পুলিশ উপ-পরিদর্শক রয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, মিরসরাইয়ে সর্বমোট ৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। হাসপাতালে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।