ভৈরবে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবের কালিপুর মধ্যপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে জীবন মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক দূর্ঘনাটি ঘটে। নিহত জীবন মিয়া ওই এলাকার চায়েরদাকানদার আব্দুর রহমানের ছেলে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাযায়, জীবন মিয়া দুপুরে কবুতরকে খাবার দিতে দু্ই তলা ভবনের ছাদে উঠে। খাবার দেওয়ার পর নিজেস্ব কবুতর ছাড়াও আরও কিছু কবুতর উড়ে এসে ছাদে ও ছাদের উপর দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভল্টের বৈদ্যতিক তারে এসে বসে। 

এ সময় জীবন মিয়া  বাঁশ দিয়ে অন্য কবুতরগুলোকে তাড়াতে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়। আহত জীবন মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।