করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তার কোন উপসর্গ নেই। তিনি বর্তমানে সুস্থ আছেন। 

বৃহস্পতিবার তার করোনা পজেটিভ রিপোর্ট নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর তার নিজ বাসায় আছেন।

দলীয় সূত্রে জানায়, এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুরে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও দুস্থদের মাঝে ত্রান বিতরণে সরাসরি সম্পৃক্ত ছিলেন।