করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। বৃহস্পতিবার করোনা টেস্টের ফল পজিটিভ আসে তার। নিজ বাসাতেই সেল্ফ আইসোলেশনে আছেন তিনি।
করোনাকালীন সময়ে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় ছিল অ্যাথলেটিকস ফেডারেশন। অনলাইনে বিভিন্ন আন্তর্জাতিক কোর্স আয়োজনের পাশাপাশি অসচ্ছল অ্যাথলেটদের সাহায্য সহযোগিতার সমন্বয় করছিলেন আবদুর রকিব মন্টু। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও (বিওএ) একজন সদস্য।
এর আগে বুধবার করোনা টেস্টের ফল পজিটিভ আসে বিওএ উপ মহাসচিব আশিকুর রহমান মিকুর।