উন্নয়ন সংস্থা হিসেবে স্বচ্ছতার ভিত্তিতে কর্মকা- পরিচালনায় এইড ট্রান্সপারেন্সি সূচকে (এটিআই) প্রথম স্থান অব্যাহত রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এ সূচকে সর্বোচ্চ ৯৮ পেয়েছে পিলিফাইনভিত্তিক সংস্থাটি। গত বুধবার এ বছরের এটিআই প্রকাশ করা হয়। ওয়াশিংটনভিত্তিক স্বাধীন সংস্থা ব্রুকিং ইনস্টিটিউট প্রতি বছর এ প্রতিবেদন করে থাকে। সহায়তা কার্যক্রম মূল্যায়ন এবং স্বচ্ছতাকে উৎসাহিত করতে এ সূচক করে আসছে সংস্থাটি। এ বছর ৪৭ সংস্থার কার্যক্রমের ওপর এ মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়।
এবারের প্রতিবেদনের জন্য গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে ৩৫টি সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান প্রধান সূচক হচ্ছে অর্থায়ন এবং বাজেট, উন্নয়ন তথ্যের সংযুক্তি, সাংগঠনিক পরিকল্পনা এবং প্রতিশ্রুতি ও প্রকল্পের বৈশিষ্ট্য এবং কার্যক্রম।
এ অর্জন উপলক্ষে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসকাওয়া এক বিবৃতিতে বলেছেন, স্বচ্ছতা এবং কোনো কিছু গোপন না রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন এডিবির জন্য সম্মানের। এডিবি শুরু থেকেই সব কর্মকা-ে এবং তথ্য প্রকাশে মানসম্পন্ন এবং স্বচ্ছ তথ্য সরবরাহ করে আসছে। এটিআই সূচকে প্রথম স্থান অর্জন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সেই একনিষ্ঠ কাজের স্বীকৃতি।