কর্মক্ষেত্রে নেতৃত্ব বাড়বে তুলার, আয় ভালো নয় ধনুর

মেষ: দেহে অনেক রোগ আক্রমণ করবে। প্রশাসন বিরুদ্ধে থাকবে। কাজে খুবই অতৃপ্তি বোধ হবে।

বৃষ: স্নায়ু ঠান্ডা ও পেটের পীড়া বাড়বে। অর্থ আসবে। আয় বাড়বে ও সঞ্চয় হবে।

মিথুন: হৃদরোগের ভয় থাকবে। কাজে সম্মান ও ব্যয় বাড়বে।

কর্কট: ব্যবসায় অর্থ লগ্নি করতে হবে। নগদ সঞ্চয় বাড়বে। শরীরের যত্ন নিন।

সিংহ: দেহে রোগ বৃদ্ধি হবে। স্বল্প ভ্রমণ যোগ আছে। আয় বাড়তে পারে।

কন্যা: স্নায়ু পীড়া ও হৃদরোগ বাড়বে। প্রকাশ্য শত্রুরা তৎপর থাকবে। অবিবাহিতদের বিবাহ যোগ আছে।

তুলা: স্ত্রীর রক্তচাপ ও গায়ের ব্যথা বাড়বে। বিদেশ ভ্রমণে আইনি বাধা দূর হবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব বাড়বে।

বৃশ্চিক: স্ত্রীর আয়-সম্মান বাড়বে। আইনি কাজে ব্যস্ততা ও কৃতকার্য হবে। চাকরিতে সম্মান বাড়বে।

ধনু: আত্মীয়দের কাছে সম্মান বাড়বে। শত্রুরা দমন থাকবে। তবে আয় ভালো নয়।

মকর: রোগ ও আঘাতের ভয় থাকবে। ব্যবসায় বিনিয়োগ হতে পারে। আয় বাড়বে।

কুম্ভ: যৌনরোগ বিরক্ত করবে। আয় বাড়বে। সর্বত্র বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।

মীন: স্বাস্থ্য ভালো যাবে না। স্ত্রীর জন্য অর্থ খরচ হবে। প্রেম ও রোমাঞ্চে বাধা আসতে পারে।