সাতক্ষীরায় আখক্ষেতে থ্রি-হুইলার চালকের লাশ

সাতক্ষীরার দেবহাটার সখিপুরে আখক্ষেত থেকে থ্রি-হুইলার চালকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার ভোরে স্থানীয়রা লাশ দেখে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, উপজেলার দেবহাটার সখিপুর হাইস্কুল সংলগ্ন আখক্ষেতে গলায় ফাঁস দেয়া এক তরুণের লাশ দেখতে পায়। শুক্রবার ভোরে স্থানীয়রা লাশ দেখে খবর দিলে পুলিশ ওই লাশ উদ্ধার করে।

পরে স্থানীয়দের মাধ্যমে ও পরিবারের উপস্থিতিতে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

নিহত তরুণ নওয়াপাড়া ইউনিয়নের সাংবাড়িয়া গ্রামের ইসমাইল গাজীর ছেলে মনিরুল ইসলাম (৩১)। লাশের গলায় বাঁধা দড়ি ছিল।

ওসি বিপ্লব বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ওই তরুণকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।