করোনায় আক্রান্ত চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান সালাম

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম সাহেব চমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে তিনি করোনার পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। শনিবার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওনি সুস্থ আছেন। হাসপাতালের কেবিনে চিকিৎসাসেবা চলছে।