শোবিজে পথ চলা অনেক দিনের হলেও প্রথমবার জুটি হলেন মীর সাব্বির ও ফারিয়া শাহরিন। তাদের নাটকের নাম ‘ওস্তাদ আলিচাঁদ বকশি’।
নাটকটি পরিচালনা করছেন হিমু আকরাম। সাভারের বিভিন্ন মনোরম স্থানগুলোতে চিত্রধারণ করা হয়েছে।
এখানে ফারিয়া অভিনয় করেছেন ভিআইপি এক মেয়ের চরিত্রে। তার বিপরীতে মীর সাব্বির রয়েছেন ট্রাক ড্রাইভার চরিত্রে।
এ নাটক প্রসঙ্গে গণমাধ্যমকে ফারিয়া বলেন, “মীর সাব্বির ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। হিমু আকরাম ভাইয়ের সঙ্গেও প্রথম কাজ। সবাই অনেক মজা করে কাজটি করেছি।”
মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করে ‘ওস্তাদ আলিচাঁদ বকশি’ নির্মাণ করা হয়েছে। খুব শিগগিরই জানা যাবে চ্যানেলের নাম।