এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে চেলসির বিপক্ষে। আর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল আর্সেনাল।
টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার প্রথম কোয়ার্টার-ফাইনালে নরিচ সিটিকে ২-১ গোলে হারায়। আর রবিবার একমাত্র গোলে লেস্টার সিটিকে হারায় আটবারের চ্যাম্পিয়ন চেলসি।
এদিন আরো দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল। আর নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে পেপ গার্দিওলার সিটি।
১৮ ও ১৯ জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১ আগস্ট।