দুই মিলান ও নাপোলির জয়

সিরি আ’তে রবিবার রাতে জয় পেয়েছে এসি মিলান, ইন্তার মিলান ও নাপোলি।  এসি মিলান ২-০ গোলে হারিয়েছে এ এস রোমাকে। নাপোলি ৩-১ গোলের সহজ জয় পেয়েছে স্পালের বিপক্ষে। আর জমজমাট ম্যাচের শেষ ১০ মিনিটে দু’গোল করে পার্মাকে ২-১ এ হারিয়েছে ইন্তার।

জয়ে ৬১ পয়েন্ট নিয়ে ৩-এ ইন্তার। আর ৪৫ পয়েন্টে ৬-এ নাপোলি। ৪২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে এসি মিলান। হারের পরও ৪৮ পয়েন্টে পঞ্চম স্থানে রোমা। ৩৯ পয়েন্টে পার্মার অবস্থান ৮-এ। প্রত্যেকেই সমান ২৮টি করে ম্যাচ খেলেছে। লিগে আরও ১০ রাউন্ডের খেলা বাকি। আজ ২৯তম রাউন্ডের ম্যাচে তুরিনোর সঙ্গে খেলবে ৬৫ নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও। তাদের চেয়ে ৪ পয়েন্ট এগোনো জুভেন্তাসের প্রতিপক্ষ আজ জেনোয়া। পার্মার মাঠে দু’দলের খেলোয়াড়কেই দেখতে হয়েছে লাল কার্ড।