পার্বতীপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

দিনাজপুরের পার্বতীপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা মাঠে এ দিবস আয়োজনের অনুষ্ঠান হয়। সিধু-কানু স্মৃতিস্তম্ভে পূষ্পার্ঘ অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন ও জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সরেণ প্রমুখ।

দিনব্যাপী এ দিবস পালনে সাঁওতাল শিশুদের জন্য রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতা, খেলাধুলা ও তাদের নিজস্ব ঐতিহ্য তীর ছোড়া প্রতিযোগিতার আয়োজন করে।

রবীন্দ্র নাথ সরেন বলেন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, জাল দলিলে কেড়ে নেওয়া সাঁওতালদের জমি উদ্ধার, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, ছিন্নমূল আদিবাসীদের পুর্ণবাসন, সকল আদিবাসী হত্যার বিচারসহ ১৩দফা দাবি তুলে ধরা হয়।