ঝিনাইদহে নতুন ২৭ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহে নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৬ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৭টি পজিটিভ।

আক্রান্তদের মধ্যে- ঝিনাইদহ সদর উপজেলায় ৯ জন, কালীগঞ্জ উপজেলায় ১৪ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন।

আক্রান্ত ২৩৬ জনের মধ্যে সুস্থ বাড়ি ফিরেছেন ৯৪ জন। ঝিনাইদহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জন।