পঞ্চগড়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের কাহারপাড়া গ্রামে বজ্রপাতে একটি গরুসহ এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মহেশ চন্দ্র (৫৫)। তিনি ওই গ্রামের মহেন্দ্র নাথ রায়ের ছেলে। এ সময় মহেশ হাল চাষ করছিলেন।

স্থানীয়রা জানায়, মহেশ আমন চাষের জন্য গরুর হাল দিয়ে জমি প্রস্তুত করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হয়। এতে ওই কৃষকসহ একটি গরু ঘটনাস্থলেই মারা যায়।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।