বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল জেলায় ১ হাজার ৬০১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ৪২৩ জন।
বৃহষ্পতিবার রাত ১১টা ৪০ মিনিটের সময় জেলা প্রশাসনের মিডিয়া সেল ওই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, বরিশাল জেলায় বৃহষ্পতিবার করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এ পর্যন্ত বরিশাল জেলায় ২৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, সাভারের বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য বিভাগের ১ জন স্টাফসহ ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, মুলাদী উপজেলায় ৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২ জন, গৌরনদী উপজেলায় ২ জন, উজিরপুর উপজেলায় ১ জন, আগৈলঝাড়া উপজেলায় ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন সদস্য, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত আমির কুটির এলাকার ৩ জন, কাশীপুর, বগুড়া রোড, বটতলা প্রত্যেক এলাকার ১ জন করে ৩ জন এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩ জন সহ মোট ২৪ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হিজলা উপজেলার ২ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল সিটি করপোরেশন অধিভুক্ত উত্তর মলিøক রোড, আমতলা, সদর রোড, চৌমাথা, গোড়াচাঁদ দাস রোড, ভাটিখানা, নবগ্রাম রোড, নতুন বাজার, চকবাজার, কাউনিয়া প্রত্যেক এলাকার ১ জন করে ১০ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪ জন সদস্য, র্যাব-৮ এ কর্মরত ১ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন স্টাফসহ ২২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত বাবুগঞ্জ উপজেলায় ৭১ জন, সদর উপজেলায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১ হাজার ২২৭ জন, উজিরপুর উপজেলায় ৬৮ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪৭ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৩০ জন, হিজলা উপজেলায় ১৯ জন, বানারীপাড়া উপজেলায় ৩৮ জন, মুলাদী উপজেলায় ৩৮ জন, গৌরনদী উপজেলায় ৪৭ জন, আগৈলঝাড়া উপজেলায় ১৬ জন করে মোট ১ হাজার ৬০১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।