আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে ঘিরে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রভাবে ভাষাগত পরিবর্তন আনলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।
বিবিসি জানায়, কৃষ্ণাঙ্গদের প্রতি অসম্মানজনক বর্ণবাদী টার্ম তুলে ফেলেছে প্ল্যাটফর্মট। মাস্টার (প্রভু), স্লেভ (দাস), ব্ল্যাকলিস্ট (কালো তালিকা) টার্মগুলো এখন থেকে আর থাকবে না টুইটারে।
টুইটার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েই এই পরিবর্তনের কথা জানায়। কয়েক দশক ধরে প্রোগ্রামিং কোডে এই টার্মগুলো ব্যবহৃত হয়ে আসছিল।
বৃহস্পতিবার প্ল্যাটফর্মটির প্রকৌশল বিভাগ এক টুইটে জানায়, প্রচলিত এসব শব্দ থেকে সরে যেতে চায় তারা। এই জন্য বিকল্প শব্দ অন্তর্ভুক্ত করা হবেও বলে জানায়।
টুইটার এখন থেকে মাস্টার/স্লেভ এর পরিবর্তে লিডার/ফলোয়ার ব্যবহার করবে। একইভাবে হোয়াইট লিস্ট (শ্বেতপত্র) টার্মের পরিবর্তে এলাওলিস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে বিখ্যাত মার্কিন ব্যাংক জেপিমর্গানও একই ধরনের ঘোষণা দিয়েছে। বর্ণবাদ বিরোধী টার্ম তারা আর ব্যবহার করবে না। বিশেষজ্ঞদের মতে, প্রচলিত এসব টার্ম তুলে ফেলতে ব্যাংকটির কয়েক মিলিয়ন ডলার খরচ হবে সেইসঙ্গে সময় নেবে কয়েক মাস।