করোনায় ছাগলনাইয়ার আ. লীগ নেতার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকুল সিদ্দীকি মারা গেছেন।

শুক্রবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫১ বছর। তিনি ঘোপাল ইউনিয়নের নিজকুনজরা আলোকদিয়া গ্রামের মরহুম আব্দুল হাকিমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জুলফিকুলের শরীরে করোনা শনাক্তের পর ফেনীতেই চিকিৎসা নিচ্ছিলেন। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।