ভারতের পুনে জেলার বাসিন্দা শঙ্কর কুরাদে প্রায় ৩ লাখ রুপি খরচ করে সোনার মাস্ক তৈরি করে মুখে পরছেন। এই মাস্কে শ্বাসপ্রশ্বাস নিতে তার কোনো কষ্টও হচ্ছে না।
‘মাস্কটি খুব পাতলা। তাই কষ্ট হয় না। করোনা প্রতিরোধে একটি কার্যকরী হবে কি না, সে বিষয়ে অবশ্য আমি নিশ্চিত নই।’
সোনার গহনার প্রতি শঙ্করের ভালোবাসা নতুন কিছু নয়। তার হাত এবং গলায় সোনার তৈরি অনেক কিছুই আছে। কিন্তু প্রশ্ন হল সোনার মাস্কের ভাবনা তার কীভাবে আসল?
শঙ্কর এনডিটিভিকে বলেন ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজনকে রুপার মাস্ক পরতে দেখেছি। তখন সোনার মাস্কের আইডিয়া মাথায় আসে। এক সপ্তাহ আগে এটি হাতে পেয়েছি।’
‘আমার পরিবারের সবাই স্বর্ণ ভালোবাসে। তারা যদি চায়, তাদেরও দেব।’
ছেলেবেলা থেকে স্বর্ণের প্রেমে পড়া শঙ্করের সব আঙুলেই সোনার আংটি আছে। গলায় আছে বিশাল চেইন। হাতে ব্রেসলেট।