ফুলবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ফুলবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে, বিদ্যুতস্পৃষ্টে জহুরা বেগম নামের (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে। তিনি ওই এলাকার বয়জার আলীর স্ত্রী। 

এলাকাবাসী জানান, রোববার  সকাল সাড়ে ৯ টার দিকে জহুরা বেগম নিজ বাড়িতে রাইস কুকারে রান্না করতে গিয়ে অসাবধানতায় বিদ্যুতস্পৃষ্টে গুরুতর  আহত হন। পরিবারের লোকজন তাকে দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজিলাতুন্নেছা তাকে মৃত ঘোষাণা করেন।

এ ব্যাপারে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।