পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, স্বাস্থ্য সহকারীসহ নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়ছে।
রবিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংম্পর্শে আসাা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫২৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২৮ জন। জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০ জন।