সাতক্ষীরার আশাশুনিতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় পুকুরের পানিতে ডুবে ইয়াকুব হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে।  

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, বুধহাটার ওয়াজেদ আলীর ছেলে ইয়াকুব একজন মৃগিরোগী। দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর খোঁজ না পাওয়া গেলে পরিবারের লোকজন খোঁজ নিয়ে বাড়ির পাশের পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখে। ইয়াকুবের স্ত্রী ও এক সন্তান রয়েছে। এ ঘটনায় আশাশুনি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।