সাতক্ষীরায় শ্যামনগর আতরজান মহিলা কলেজের শিক্ষকদের নিজস্ব অর্থায়ন ও সুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বইসহ যাবতীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে দেড় শতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বই ও শিক্ষা উপকরণগুলো বিতরণের পাশাপাশি তাৎপর্যপূর্ণ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা এস এম আফজালুল হক বলেন, ‘এই অঞ্চলের নারীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সে বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
কলেজের অধ্যক্ষ জি এম আমির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মানবেন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের সভাপতি ও বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা, দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন।
সহযোগিতা ও ভালোবাসায় অভিভূত হয়ে শিক্ষার্থীরা তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র শিক্ষক মো.শাহজাহান খান, মো.সহিদুল ইসলাম, এম এম সিরাজুল ইসলাম, কুমারেশ মণ্ডল, দেবপ্রসাদ মণ্ডল, কৃষ্ণা কুমারী রায়, এস এম আবু দাউদ, মনোরঞ্জন বৈদ্য, কল্পনা মণ্ডল, জি এম মাহবুব আলম, ডালিয়া পারভিন, কিশোর কুমার মণ্ডল, জি এম ওমর ফারুক, আশুতোষ রায়, নিউটন মজুমদারসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।