ঘরের মেঝে, আসবাবপত্র, রান্নাঘর ঝকঝকে রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক স্প্রে, ব্লিচিং এবং পাউডার ব্যবহার করা হয়। এই জিনিসগুলো ব্যবহার শেষে ঠাঁই হয় রান্নাঘরের বেসিনের নিচে। কিন্তু এই পরিষ্কারকগুলো একসঙ্গে রাখার ফলে অপ্রত্যাশিত কোনো বিপদ ঘটতে পারে।
ব্লিচ ও অ্যামোনিয়া
ফার্নিচার, জানালাসহ ঘরের অন্যান্য জিনিস পরিষ্কারে ব্যবহৃত উপাদানে অ্যামোনিয়া এসিডের উপস্থিতি
থাকলে সেখানে ব্লিচ মেশানো যাবে না। কারণ অ্যামোনিয়া ক্লোরামাইন বাষ্প সৃষ্টি করতে পারে। এর ফলে বমিভাব, কাশি, শ্বাসকষ্ট এমনকি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
ভিনেগার ও ব্লিচ
ভিনেগারের সঙ্গে কখনোই ব্লিচ মেশাবেন না। কারণ এই দুই উপাদানের মিশ্রণে এক ধরনের সূক্ষ্ম জীবাণু তৈরি হয়। আবার এর মাধ্যমে ক্লোরিক গ্যাসও উৎপাদন হতে পারে।
অ্যালকোহল ও ব্লিচ
অ্যালকোহল জাতীয় উপাদান থেকেও ব্লিচিং উপাদান দূরে রাখুন। এই দুয়ের মিশ্রণে হাইড্রোক্লোরিক এসিড এবং ক্লোরোফর্ম উৎপাদন হতে পারে। ক্লোরোফর্ম ভর্তি বদ্ধঘরে আপনার মৃত্যুও হতে পারে।
হাইড্রোজেন পারঅক্সাইড ও ভিনেগার
বাড়িতে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড ও ভিনেগার মিশে গেলে বিষাক্ত প্যারাসেটিক এসিড উৎপন্ন হয়। এর মাধ্যমে ত্বক ও চোখের ক্ষতির কারণ হতে পারে।
কিং পাউডার ও ভিনেগার
সাধারণত রান্নাঘরের তাকে বিভিন্ন উপকরণের পাশাপাশি বেকিং পাউডার ও ভিনেগার স্থান পায়। যতদূর সম্ভব এই দুই উপাদান আলাদা রাখুন। কোনো কারণে এগুলো মিশে গেলে বেকিং পাউডার থেকে ফেনা উৎপন্ন হবে যা বিপজ্জনক।