মির্জাপুরে দুই পুলিশসহ ১০ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ সেন্টারের দুই পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ২৭৪ জন করোনায় সংক্রমিত হলেন।

মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম

নতুন আক্রান্তদের মধ্যে লতিফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের এক ব্যক্তি (৫০) ও তার স্ত্রী (৪৩), সদরের কুমারজানী গ্রামের একজন পুরুষ (৪৩), ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের একজন পুরষ (৪৮), গোড়াই এলাকার একজন গার্মেন্টস কর্মী (৪৩), মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্য, ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামের এক কৃষক (৫০), জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারের এক ব্যবসায়ী (৩২) এবং ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের এক নারী (২৩)।

মির্জাপুরে সব মিলিয়ে ২৬৪ জন করোনা রোগীর মধ্যে পাঁচজন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৬৪ জন। অন্য ২০৫ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।