সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক ব্যাটিং কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানান, একবার অস্ট্রেলিয়া সফরে পরামর্শ দেওয়ার সময় তার গলায় ছুরি ঠেকিয়েছিলেন সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খান। কিন্তু এই অভিযোগের কোনো কোনো নেই বলে জানিয়েছেন সেই সময়ের পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।
এ ব্যাপারে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডনকে দেওয়া পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইনজামাম বলেন, “গ্র্যান্ড যা বলে যাচ্ছে, আমি এসব একটুও বেশি করি না। আমি ইউনিসের সঙ্গে দীর্ঘ সময় খেলেছি এবং আমি তাকে ভালো করে জানি। ইউনিস এমন একজন মানুষ, যে কখনই কারও গলায় ছুরি ধরতে পারে না।”
“আমি বিস্মিত, গ্র্যান্ট এখন কেন এটা নিয়ে কথা বলছে। আমি মনে করি, কখনো কখনো কিছু মানুষ মিডিয়ার আলোতে থাকতে চায়। তিন বছরের বেশি সময় পার এ ধরনের অভিযোগের কোনো মূল্য থাকে না। আমি প্রধান নির্বাচকের দায়িত্বে থেকেও এমন ঘটনার কথা কখনই শুনিনি। আমার কাছে তার এই কথার কোনো মূল্য নেই।”