সাবেক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সুজন মিয়ার (৬০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) জিয়াউর রহমান বলেন, বুধবার সকালে বাড়ির কেয়ারটেকার ঘরের ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় সুজন মিয়ার লাশ দেখতে পান। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। পুলিশ এ নিয়ে কাজ করছে।