পটুয়াখালীতে নতুন ৭ করোনা রোগী শনাক্ত

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। নতুন আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছন। তাদের সবার বাড়ি সদর উপজেলার।

আক্রান্তদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের সবার বাড়ি লকডাউন করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪৪ জন।