জেলার ফুলবাড়ী উপজেলায় পুর্ণিমা রাণী সরকার নামে এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান।
এর আগে তার কভিড-১৯ টেস্ট করা হলে তা পজিটিভ এসেছিল। মৃত ওই নারী ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা গ্রামের বীরেন্দ্র নাথ সরকারের স্ত্রী। উপজেলায় এই প্রথম একজন করোনা রোগীর মৃত্যু হলো।
ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামছুন্নাহার জানান, করোনায় মারা যাওয়া ওই নারীর এক ছেলে বিশ্বনাথ সরকার ওই উপজেলা একজন স্বাস্থ্যকর্মী। তিনি প্রথমে করোনা আক্রান্ত হন। তিনি নিজবাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় ওই বাড়ির আরও ৫ জনের নমুনা সংগ্রহ করে ৩ জুন পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।
তাদের মধ্যে মৃত ওই নারী ছিলেন। বর্তমানে অন্য তিনজন রোগী নিজবাড়ীতে আইসোলেশনে রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ৫ সদস্য স্বেচ্ছাসেবী কমিটির মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুয়ায়ী তার সৎকার করা হবে।