প্রাইম ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান এবং কোম্পানি সেক্রেটারি এজিএমে অংশ নেন। বিজ্ঞপ্তি