পটুয়াখালীতে আরও ৫০ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, মির্জাগঞ্জের ১০ জন, কলাপাড়ার ৪ জন, দুমকি ও দশমিনা একজন করে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাতে রাতে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

এদিকে সদ্য লকডাউন খুলে দেয়া পর্যটন নগরী সমুদ্র সৈকত কুয়াকাটার বিভিন্ন হোটেলের ১৭ জন কর্মচারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার সকালে প্রাপ্ত রিপোর্ট অনুসারে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।

৭ জুলাই এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  

আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুন সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। ২৯ এপ্রিল প্রথম রোগীর মৃত্যু ঘটে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫৬। মৃত্যু হয়েছে ২৪ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮২ জন।