সাতক্ষীরার তালা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শবিার সকালে খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামে লাশটি উদ্ধার করে পুলিশ।
গৃহবধূর নাম নমিতা মন্ডল (৪৩)। তিনি স্থানীয় শংকর মন্ডলের স্ত্রী।
মৃতের পরিবারের বরাত দিয়ে খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, নমিতা-শংকর দম্পতির একমাত্র মেয়ের একটি বিশেষ বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে বিষয় নিয়ে শুক্রবার রাতের কোনো এক সময়ে গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন।
পরে পরিবারের সদস্যরা টের পেলে থানায় খবর দেয়। শনিবার সকালে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরিবার ও এলাকাবাসীর অনুরোধে নমিতার দেহ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহের সৎকারের অনুমতি দেয়া হয়।