মির্জাপুরে এসআইসহ নতুন চারজনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে মির্জাপুর উপজেলায় ২৯৪ জন করোনায় সংক্রমিত হলেন।

শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর থানার এক এসআই, মহেড়া পুরিশ ট্রেনিং সেন্টারের বাবুর্চি (৫৩), পৌর এাৈকার গাড়াইল গ্রামের এক ছাত্রী (১৮) ও আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের এক দোকানদার (২৭) রয়েছেন।

মির্জাপুরে সব মিলিয়ে ২৯৪ জন করোনা রোগীর মধ্যে পাঁচজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১২৭ জন। অন্য ১৬২ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।