ঝিনাইদহে নতুন করে আরও ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৭টি পজিটিভ।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিণাকুন্ডুতে ১ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ২ জন।