আইইউবিতে শিক্ষকদের অনলাইনে ওরিয়েন্টেশন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষকদের জন্য প্রথমবারের মতো অনলাইনে ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়েছে। ৭-৮ জুলাই এ কর্মশালার আয়োজন করা হয়। স্থায়ী ও অস্থায়ী ৫০০-এর বেশি শিক্ষক এই কর্মশালায় যোগ দেন। ওরিয়েন্টেশনের মূল প্রতিপাদ্য ছিল ‘অনলাইনে শেখা ও শেখানো’। আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। আইইউবির ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে দুদিনব্যাপী এই কর্মশালার সহযোগী হিসেবে ছিল সেন্টার ফর পেডাগজি ও সেন্ট্রাল ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস (সিআইটিএস)। বিশিষ্ট অংশগ্রহণকারীদের প্রাণবন্ত প্রশ্নত্তোরে প্রতিটি পর্বের আলোচনা বিশেষ গুরুত্ব লাভ করে। বিজ্ঞপ্তি।