ঝিনাইদহে ১৩ পুলিশসহ ৪৬ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহে ১৩ জন পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৩৫ জনে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯২টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৩টি পজিটিভ।

এছাড়া যশোর ল্যাবের ফলাফল অনুসারে, কালীগঞ্জের বারবাজার পুলিশ ফাঁড়ির ১৩ জন আক্রান্ত। এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট ৪৬ জন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৩ জন পুলিশসহ ২৩ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, কোটচাঁদপুর উপজেলায় ২ জন, মহেশপুর উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৩ জন।

আক্রান্ত ৫৩৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।

এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১০ জন।

কালীগঞ্জ বারবাজার পুলিশ ফাঁড়ির ১৩ জন আক্রান্ত বিষয়টি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি শেখ মাহফুজার রহমান নিশ্চিত করেছেন।