মাদারীপুরে দুই চিকিৎসকসহ নতুন আরো ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, রাজৈরে একজন চিকিৎসকসহ ১০ জন, কালকিনি উপজেলায় ১২ জন এবং শিবচর উপজেলায় একজন চিকিৎসকসহ ১৩ জন।
এ নিয়ে বুধবার বিকেল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৯ জনে। গত ২৪ ঘন্টায় ১১জনসহ মোট সুস্থ হয়েছেন ৬৭০ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৫জন।
মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ১১ ও ১২ জুলাই সংগৃহীত নমুনার ১৮২জনের ফলাফল আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৬২জনের করোনাভাইরাস পজেটিভ এবং বাকিগুলোর নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরসে আক্রান্ত হয়েছে ১হাজার ৩৯ জন। গত ২৪ ঘন্টায় আরো ১১জনসহ সুস্থ হয়েছেন ৬৭০জন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন।
উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা-সদর উপজেলায় ৩৯৮, রাজৈরে ২৯৭, কালকিনি উপজেলায় ১৮৩ এবং শিবচর উপজেলায় ১৬১ জন। গত ২৪ ঘন্টায় ১৫৯ টিসহ ৬ হাজার ৯১৫ টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নতুন ১৮২টিসহ ৬ হাজার ৭৫৬ টির ফলাফল পাওয়া গেছে। বর্তমানে ২৯২জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন শনাক্ত ৬২ জনকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।