করোনায় ১ মাসে দুইজনের কাছে বিয়ে এক শিশুর!

এক মাসে দুইবার বাল্য বিয়ের শিকার হয়েছে কেনিয়ার ১২ বছর বয়সী এক শিশুর। পরবর্তীতে সরকারি কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে।

বুধবার বিবিসি জানায়, আফ্রিকার দেশটির রাজধানী থেকে পশ্চিমে নারোক কাউন্টিতে এই ঘটনা ঘটে।

শিশুটিকে প্রথমে ৫১ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে জোরপূর্বক বিয়ে দেয় তার বাবা। সেখান থেকে শিশুটি পালিয়ে যায়।

এরপর ৩৫ বছর বয়সী এক যুবককে বিয়ে করতে বাধ্য হয় সে। এরপর কেনিয়ার শিশু অধিকার কর্মীরা ও সরকারি কর্মকর্তারা তাকে উদ্ধার করে।

এক শিশু অধিকার কর্মী জানান, বাল্যবিয়ের শিকার এক শিশুকে উদ্ধার করতে গিয়ে ১২ বছর বয়সী এই শিশু সম্পর্কে জানতে পারেন তারা।

নারোক কাউন্টি পিস অ্যাসোসিয়েশনের জশুয়া কাপুতাহ বলেন, বিয়ের জন্য শিশুটিকে তার বাবা এক বয়স্ক ব্যক্তির হাতে তুলে দেয়। অধিক বয়সী ওই ব্যক্তিকে বিয়ে করা ছাড়া তার কোনো উপায় ছিল না।

আরও পড়ুন: করোনার কারণে বাল্যবিয়ের শিকার হবে ৪০ লাখ মেয়ে

করোনাভাইরাস মহামারীর কারণে স্কুল বন্ধ সেইসঙ্গ সৃষ্ট দারিদ্র্য সংকটের কারণে আফ্রিকার শিশুরা এভাবে বাল্য বিয়ের শিকার হচ্ছে।

তিনি বলেন, অনেক পরিবার দুইটি বা তিনটি গরুর বিনিময়ে শিশুদের বিয়ে দিয়ে দিচ্ছে।

করোনা মহামারির শিকার হয়ে আগামী দুই বছরে ৪০ লাখ মেয়ে বাল্যবিয়ের শিকার হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

মে মাসের মাঝামাঝি সংস্থাটি জানায়, করোনার ধাক্কায় দারিদ্র্যতার মুখে পড়ে অল্পবয়সেই মেয়েদের বিয়ে দিতে বাধ্য হবে পরিবারগুলো।