চন্দনাইশ উপজেলার শতবর্ষী গাছবাড়িয়া নিত্যানন্দ গোৗরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নন-এমপিও ১৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারীকে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ হোসেন এ অর্থ বিতরণ করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন, শিক্ষক পরিষদ সম্পাদক শাহজাহান আজাদ, শুবাচ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি শিক্ষক গাজী মোহাম্মদ বোরহান উদ্দীন, নন-এমপিও শিক্ষক আবদুল আজিজ, হামিদা বিনতে মাহবুব, নাসরিন আকতার প্রমুখ।