সোনারগাঁয়ে করোনায় যুবকের মৃত্যু

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. সবুজ মিয়া (৩৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 

বুধবার রাত ১১টায় নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে তিনি মারা যান। পরে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার গঠিত ‘আমরা স্বেচ্ছাসেবী করোনাযোদ্ধা’ টিম বৃহস্পতিবার ভোর চারটায় ভাটিবন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ওই যুবকের দাফন সম্পন্ন করেন। 

স্বেচ্ছাসেবী টিমের লিডার মুহাম্মদ সানাউল্লাহ বেপারীর নেতৃত্বে স্থানীয় সাংসদের এ টিম এখন পর্যন্ত উপজেলায় করোনায় মৃত্যুবরণ করা  ২২ টি লাশ দাফন করেছে।