নিষেধাজ্ঞা অমান্য করে স্কুলের পরীক্ষা নেওয়ায় জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় গাজীপুরের কোনাবাড়ীর শাহীন ক্যাডেট একাডেমিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার কোনাবাড়ীর জরুন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, গোপনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের পরিচালক রেজাউল করিম সরদারের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে।