দিনাজপুর শহরে চাতরপাড়া এলাকায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ওই এলাকার শতাধিক এলাকাবাসী স্বেচ্ছায় অংশগ্রহণ করেন।
মানববন্ধনে চাতড়াপাড়ার এলাকাবাসী দাবি করে বলেন, ‘চাতড়া পাড়ার এই ঐতিহ্যবাহী খেলার মাঠ দীর্ঘ ১৪ বছর ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ভূমি দস্যুদের দখলে আছে। ভূমি দস্যুদের কারণে মাঠটিতে এলাকার ছেলেমেয়েরা খেলতে পারে না।
এর আগে এই মাঠেই বিভিন্ন জাতীয় দিবসে বড় বড় খেলার আয়োজন করা হত। কিন্তু খেলার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের কাছে দখলে থাকায় মাঠে কেউ আর খেলতে পারে।
মানববন্ধনে এলাকাবাসী আরও জানান, বর্তমানে খেলার মাঠটি দখল হওয়ার কারণে মাঠটিতে নানা ধরনের অনৈতিক কার্যকলা হচ্ছে। এই মাঠটি উদ্ধারের ব্যাপারে দিনাজপুরের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা মাঠটি উদ্ধারের ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন এলাকাবাসী আল আমিন, সজিব হাসান, মজিবর রহমান, আইনুল হকসহ প্রমুখ।