রাস্তায় কালভার্টের কাজে চা বাগান কর্তৃপক্ষের বাধা

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা খাসিয়া পুঞ্জির প্রবেশপথ এলাকার রাস্তায় একটি কালভার্ট নির্মাণকাজ গতকাল শুক্রবার বন্ধ করে দিয়েছে শ্রীগোবিন্দপুর চা বাগান কর্তৃপক্ষ।

পাত্রখোলা খাসিয়া পুঞ্জির হেডম্যান প্রিসিংলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের আওতায় পাত্রখোলা খাসিয়া পুঞ্জির প্রবেশ পথের কালভার্ট নির্মাণকাজ শ্রীগোবিন্দপুর চা বাগানের ব্যবস্থাপক প্রশান্ত কুমার বন্ধ করে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।